শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চট্টগ্রামে আরও ১১ মৃত্যু, নতুন শনাক্ত ৪৩৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও ১১ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ৪৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৩৯ জন। এর মধ্যে ৬৫৩ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৪৮৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্যদিকে চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯৫ হাজার ৫১৬ জন। এর মধ্যে ৭০ হাজার ৫৪ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৫ হাজার ৪৬২ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে দুই হাজার ২৫০টি নমুনা পরীক্ষায় ৪৩৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৬৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৩২টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৮২টি এবং আরটিআরএল ল্যাবে ২১টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চবি ল্যাবে ৮৪ জন, বিআইটিআইডি ল্যাবে ১২৮, চমেক ল্যাবে ৮৭, সিভাসু ল্যাবে ১০ এবং আরটিআরএল ল্যাবে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া এদিন ১৯৭ টি অ্যান্টিজেন পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে বেসরকারি শেভরন হাসপাতাল ল্যাবে ২১২টি নমুনা পরীক্ষায় ২৭ জন, মা ও শিশু হাসপাতলে ৫৯টি নমুনা পরীক্ষা করে ২১, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৩৩টি নমুনা পরীক্ষা করে তিন জন এবং ইপিক হেলথ কেয়ারে ৭৯টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ১৯টি নমুনা পরীক্ষা করে চার জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD