শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সতীর্থকে ঢুস ও ঘুসি মেরে লাল কার্ড দেখলেন ব্রাজিল ডিফেন্ডার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : খেলোয়াড়কে ঢুস মেরে লাল কার্ড দেখেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কোস দস নসিমেন্তো টেক্সেইরা। শুধু ঢুসই মেরেই রাগ কমেনি তার, কয়েকটি ঘুস্ও দিয়েছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

তবে অদ্ভূত ব্যাপার হচ্ছে- প্রতিপক্ষের নয়; নিজ দলের খেলোয়াড় কেরেম আকতুরকোহলুরকে এমন শারীরিক আঘাত করেছেন এই ডিফেন্ডার।

ব্রাজিলের ২৫ বছর বয়সি এই ডিফেন্ডার মার্কাও নামেই বেশি পরিচিত।

তুর্কি লিগে সোমবার রাতে গিরেসুনস্পোরের বিপক্ষে গ্যালাতাসারাইয়ের ম্যাচে এই অদ্ভূত কাণ্ড ঘটিয়েছেন মার্কাও।

ম্যাচের ৬১ মিনিটের সময় কোনো একটি কারণে কেরেমের ওপর ক্ষেপে যান মার্কাও। এরপরই তেড়ে গিয়ে সতীর্থকে ঘুসি মারেন। পাশাপাশি মাথা দিয়ে ঢুশও দেন মার্কাও। এ সময় দলের অন্যান্য খেলোয়াড়রা দৌড়ে এসে মার্কাওকে দূরে সরিয়ে নেয় ও পরিস্থিতি সামাল দেন তারা।

ঘটনার পর পর ভিডিও এসিসট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে মার্কাওকে লাল কার্ড দেখিয়েছেন মাঠের রেফারি।

এ ঘটনায় অবশ্য ম্যাচে প্রভাব ফেলেনি। ২-০ ব্যবধানে গ্যালাতাসারাই হারিয়েছে গিরেসুনস্পোরকে।

দল জেতার সুসংবাদের পর হয়তো দু:সংবাদ শুনতে হবে মার্কাওকে। শুধু লাল কার্ডই চূড়ান্ত শাস্তি নয় তার।

তুর্কি লিগের নিয়মানুযায়ী, বিষয়টিকে শারীরিক লাঞ্ছনা হিসেবে গণ্য করা হলে ন্যুনতম ৫ থেকে সর্বোচ্চ ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন মার্কাও। এছাড়া ক্ষমাও চাইতে হবে তাকে।

ম্যাচ শেষে দলের কোচ ফাতিহ তেরিম বলেছেন, ‘পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যথাযথ পদক্ষেপ নেবে ক্লাব। নিজের ব্যবহারের জন্য কেরেম ও অন্যান্য খেলোয়াড়দের কাছে ক্ষমা চাইবে মার্কাও।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD