শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিলেটে একদিনে ১৭ জনের প্রাণহানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

সিলেট প্রতিনিধি : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৭ জন মারা গেছেন। এদের মধ্যে ১১ জনই সিলেট জেলার এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৬ জন রয়েছেন।

বুধবার (১৮ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিট-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ সময় বিভাগের ৪ ল্যাবে ১৪৭৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ৩৫৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪.১৯ শতাংশ। আর এ সময় হাসপাতালে ও বাসায় চিকিৎসাধীন অবস্থায় করোনা থেকে মুক্তি পেয়েছেন ৭৫৮ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত সিলেট জেলায়। এ জেলায় ২১৬ জন, সুনামগঞ্জে ২৪ জন, হবিগঞ্জে ৩৭ জন এবং মৌলভীবাজারে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সঙ্গে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এদিকে সিলেট বিভাগের ৪ জেলায় এখন পর্যন্ত ৪৯ হাজার ৬২৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ৭৯৫ জন। আর মৃত্যু হয়েছে ৯১৯ জনের। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জ জেলায় ৬১ জন, হবিগঞ্জ জেলায় ৪৪ জন, মৌলভীবাজার জেলায় ৬৯ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। সবমিলিয়ে বর্তমানে হাসপাতালে ৫৩৪ জন করোনা পজিটিভ নিয়ে ভর্তি আছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD