শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :

পরীমণির আরও ৫ দিনের রিমান্ডে চায় সিআইডি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমণিকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ড আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তাফা ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনের ওপর বৃহস্পতিবার (১৯ আগস্ট) শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত। একই আদালতে আগামীকাল পরীমণির জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

মাদক মামলায় দুই দফা রিমান্ড শেষে গত ১৩ আগস্ট পরীমণিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়া হয়। ওই দিন সকাল ১১টা ৪০ মিনিটে পরীমণিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত পরীমণির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD