শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

খুলনা বিভাগে করোনায় মৃত্যুর মিছিলে আরও ১৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

খুলনা ব্যুরো : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে নতুন করে ৪২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ চারজন করে মৃত্যু হয়েছে খুলনা, যশোর ও কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে ঝিনাইদে দুজন, চুয়াডাঙ্গা ও বাগেরহাটে একজন করে মারা গেছেন।

এর আগে মঙ্গলবার বিভাগে ২২ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে শনাক্ত হয়েছিল ৪৭১ জনের।

বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে এক লাখ ৫ হাজার ২০৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৮৬৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৭৮২ জন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD