শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশে এলো জাপানের আরও ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
দেশে এলো জাপানের আরও ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকা

জাপান থেকে করোনাভাইরাস প্রতিরোধী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে এসে পৌঁছেছে। শনিবার (২১ আগস্ট) বিকেল ৩টা ২৫ মিনিটে টিকা বহনকারী ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দেশে জাপানের টিকা পৌঁছানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম।

জাপান স্থানীয় সময় শুক্রবার (২০ আগস্ট) রাতে নিপ্পন এয়ার ওয়েজের একটি ফ্লাইটে এসব টিকা নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

এর আগে বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় ৩০ লাখ টিকা দেয়ার ঘোষণা দেয় জাপান। ঘোষণা অনুযায়ী গত ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান, ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান এবং ২ আগস্ট তৃতীয় চালানে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকা ঢাকায় পাঠায় জাপান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD