শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :

বিমানবন্দরে সালমানকে আটকাল নিরাপত্তারক্ষী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, টাইগার থ্রি সিনেমার শুটিংয়ের জন্য রাশিয়ার ফ্লাইট ধরতেই সম্প্রতি নিজের টিমের সঙ্গে বিমানবন্দরে যান সালমান। বিমানবন্দরের সিকিউরিটি জোন পেরোতে যাওয়ার সময় তাকে আটকে দেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর এক অফিসার।

সাত থেকে সত্তর, কে না চেনে বলিউডের ‘ভাইজান’ সালমান খানকে। তাকেই বিমানবন্দরে আটকে দিল এক নিরাপত্তারক্ষী।

এমন এক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, টাইগার থ্রি সিনেমার শুটিংয়ের জন্য রাশিয়ার ফ্লাইট ধরতেই সম্প্রতি নিজের টিমের সঙ্গে বিমানবন্দরে যান সালমান।

সেই ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের লাউঞ্জে সালমানকে দেখামাত্রই ঘিরে ধরেন ফটোসাংবাদিকরা। তাদের অনুরোধে ক্যামেরার মুখোমুখি মাস্ক ছাড়া দাঁড়ানোর পরে হাঁটা শুরু করেন সালমান।

এভাবেই বিমানবন্দরের সিকিউরিটি জোন পেরোতে যাওয়ার সময় তাকে আটকে দেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর এক অফিসার। পেশাদার ভঙ্গিতে সালমানকে থামান তিনি।

এরপর ওই অফিসার নির্দেশ দেন বিমানবন্দরে প্রবেশের আগে নিরাপত্তা-সম্পর্কিত নির্দেশনা পালন করার।

সামান্য হতচকিত হলেও কোনো কথা না বলে সেই নির্দেশ পালন করেন ‘টাইগার’।

শুধু সালমানকেই নয়, তার পেছনে পেছনে ছুটে আসা ফটোসাংবাদিকদেরও সরে যেতে নির্দেশ দেন ওই নিরাপত্তারক্ষী।

তবে নিরাপত্তারক্ষীর এমন নিরপেক্ষ দায়িত্ব পালন দেখে সবাই প্রশংসা করেছেন তার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD