বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

হাইকোর্টে আগাম জামিনের শুনানি শুরু হচ্ছে কাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১

সাড়ে চার মাস বন্ধ থাকার পর আগামীকাল রবিবার থেকে আবারো হাইকোর্ট বিভাগে আগাম জামিন আবেদনের ওপর শুনানি শুরু হচ্ছে। প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের প্রায় ১৪টি বেঞ্চকে আগাম জামিন শুনানির এখতিয়ার দিয়েছেন। কোন কোন হাইকোর্ট বেঞ্চ আগাম জামিন আবেদন শুনতে পারবেন তার এখতিয়ার সম্বলিত কার্যতালিকা আজ শনিবার সুপ্রিম কোর্টের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গত ৫ এপ্রিল থেকে আগাম জামিন আবেদনের ওপর শুনানিও বন্ধ হয়ে যায়। তবে কঠোর বিধিনিষেধ সরকার কিছুটা শিথিল করায় আবারো আগাম জামিন আবেদনের শুনানির সিদ্ধান্ত নেওয়ায় এই শুনানি শুরু হচ্ছে।

বাংলাদেশে দ্বিতীয়দফা করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গত ৫ এপ্রিল থেকে দেশের সকল আদালতে বিচার কাজ সীমিত করা হয়। একারণে আর তখন থেকেই আগাম জামিন আবেদনের ওপর শুনানিও বন্ধ হয়ে যায়। যদিও গত ২৯ এপ্রিল হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চে আগাম জামিন আবেদনের ওপর শুনানির উদ্যোগ নেওয়া হয়েছিল। এজন্য ওইদিন কয়েকটি আবেদনও হাইকোর্টের তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু প্রধান বিচারপতি আগাম জামিন আবেদনের ওপর শুনানির এখতিয়ার বন্ধ করে দেন। এরপর থেকে হাইকোর্ট বিভাগের যত বেঞ্চ গঠন করা হয়েছে তার কোনোটিতেই আগাম জামিন আবেদনের ওপর শুনানির এখতিয়ার দেওয়া হয়নি।

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) পুরোদমে বিচার কাজ শুরু হচ্ছে। এ প্রেক্ষাপটে আগাম জামিন আবেদনের শুনানির সিদ্ধান্ত হয়েছে। এবিষয়ে প্রধান বিচারপতির নির্দেশে গত ১৭ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যবিধি মেনেই এই শুনানি করতে বলা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD