শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশে করোনা টিকাগ্রহণকারীর সংখ্যা ২ কোটি ২৮ লাখ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসের টিকাগ্রহণের জন্য দেশে নিবন্ধনকারীর সংখ্যা প্রায় সাড়ে ৩ কোটি হয়েছে। ২১ আগস্ট বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৪৯ লাখ ৪০ হাজার ১৮৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি শনিবার (২১ আগস্ট) এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তিন কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৩২৫ জন এবং পাসপোর্টের মাধ্যমে চার লাখ তিন হাজার ৮৫৯ জন নিবন্ধন করেছেন।

এছাড়া দেশে এখন পর্যন্ত দুই কোটি ২৭ লাখ ৮১ হাজার ৬৬৯ জন করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ২০৩ জন। অপরদিকে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৬৩ লাখ ৯৫ হাজার ৪৬৬ জন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ২৭ হাজার ৫২৬ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ২২ হাজার ৪৮০ জন ও নারী এক লাখ পাঁচ হাজার ৪৬ জন। এছাড়া দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৪১ হাজার ৬৪ জন। যাতে পুরুষ রয়েছেন ৮১ হাজার ১৬৪ ও নারী ৫৯ হাজার ৯০০ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD