শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ক্লিনিক্যাল পরীক্ষা শেষ না করেই তাইওয়ানে টিকার অনুমোদন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

দেশে উৎপাদিত করোনাভাইরাসের টিকা মেডিজেনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে তাইওয়ান।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার তাইওয়ানের প্রেসিডেন্ট সেই ইং-ওয়েন মেডিজেন গ্রহণের মাধ্যমে এর উদ্বোধন করেন। যদিও এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষা এখনো শেষ হয়নি।

মেডিজেন ভ্যাকসিন তৈরি প্রতিষ্ঠান আশা করছেন, এ বছরের শেষের দিকে প্যারাগুয়েতে সর্বশেষ এ পরীক্ষাটি করা হবে। তবে অনেকেই সমালোচনা করে বলছেন, এই ভ্যাকসিন অনুমোদন দেওয়ার ক্ষেত্রে খুব তড়িঘড়ি করে ফেলা হলো।

মেডিজেন ভ্যাকসিনটি তৈরি প্রতিষ্ঠান বলছেন, এ ভ্যাকসিন কতটা সুরক্ষা দেবে সে ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

তিনি বলেন, গবেষণা বলছে, অ্যাস্ট্রাজেনেকা টিকা ভাইরাস থেকে যে পরিমাণ সুরক্ষা দেবে তার থেকে এটি খারাপ নয়। ভ্যাকসিনটি নোভাভ্যাক্স কর্তৃক তৈরিকৃত ভ্যাকসিনের মতোই কার্যকর।

মেডিজেনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, আমরা এ ভ্যাকসিনের অনেক পরীক্ষা চালিয়েছি। সেখানে সবাই দেখেছে, আমাদের ভ্যাকসিন কতটা নিরাপদ। সুতরাং এ ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারেন। তবে তিনি স্বীকার করেছেন, এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তাইওয়ানের প্রায় সাত লাখ বাসিন্দা নিজেদের তৈরি ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

দেশটির প্রধান বিরোধী দল বলছে, এই ভ্যাকসিন অনিরাপদ। তাইওয়ানকে কোভিড নিয়ন্ত্রণে সর্বোচ্চ সফল দেশ বলে বিবেচনা করা হয়। ২৩ দশমিক ৫ মিলিয়ন জনসংখ্যার এ দেশে প্রতিদিন প্রায় ১০ জন কোভিড সংক্রমিত হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD