শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পর্দা উঠছে প্যারা অলিম্পিকের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

মূল অলিম্পিক শেষ। এবার শুরু হচ্ছে প্যারা অলিম্পিকের যাত্রা। মঙ্গলবার (২৪ আগস্ট) টোকিও উদ্ধোধন হচ্ছে প্রতিবন্ধীদের জন্য বিশেষ এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। ৫ সেপ্টেম্বর পর্দা নামবে এই আয়োজনের।

জাপানের রাজধানীতে আবারও কোভিড-১৯ সংক্রমণ বেড়ে গেছে। তাই প্যারা অলিম্পিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দর্শকশূন্য স্টেডিয়ামে গেমস আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

এছাড়া ভিলেজ থেকে শুরু করে ভেন্যুতে থাকছে কড়া বিধিনিষেধ। এতে অংশ নিচ্ছে ১৬৩টি দেশ। ২২টি স্পোর্টসের ৫৪০টি ইভেন্টে অংশগ্রহণ করবেন ৪ হাজার ৫৩৭ জন ক্রীড়াবিদ।

এবারের আসরে থেকে বাদ দেওয়া হয়েছে সেইলিং এবং সেভেন সাইড ফুটবল। এ দুটো ডিসিপ্লিনের জায়গায় যুক্ত হয়েছে তায়কোয়ান্দো এবং ব্যাডমিন্টন।

২০০৮ ও ২০১২ সালের প্যারা অলিম্পিক বাংলাদেশ অংশ নিয়েছিল। এর পর থেকে সাংগঠনিক জটিলতার কারণে যোগ দিতে পারছে না বাংলাদেশের অ্যাথলেটরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD