শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পাঁচটি টি-টোয়েন্টি খেলতে আজ ঢাকায় আসছে নিউজিল্যান্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

স্পোর্টস রিপোর্টার : অস্ট্রেলিয়া এসেছিল চার্টার করা ফ্লাইটে। তাদের প্রতিবেশী নিউজিল্যান্ড অবশ্য আজ মঙ্গলবার ঢাকায় নামছে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটেই। করোনা পরীক্ষায় উতরে গেলে ২০ সদস্যের এই দলটি হোটেলে তিন দিন কোয়ারেন্টিনের পর অনুশীলন করবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে পাঁচ টি-টোয়েন্টির সিরিজের সব ম্যাচ।

সিঙ্গাপুর এয়ারলাইনসের সঙ্গে ঢাকা-অকল্যান্ড যোগাযোগ সবচেয়ে উপযোগী। নিউজিল্যান্ড দলও আসছে এই এয়ারলাইনযোগেই। তবে এর আগেই দলটির দুই সদস্য অ্যালেন ফিন ও কলিন ডি গ্র্যান্ডহোম ঢাকার টিম হোটেলে উঠেছেন। মেন্স হান্ড্রেড টুর্নামেন্ট খেলে আর দেশে ফেরেননি তাঁরা, চলে এসেছিলেন ঢাকায়।

এদিকে তিন দিন নিজেদের বাড়িতে কোয়ারেন্টিন করা বাংলাদেশ দলের সদস্যরাও আজ হোটেলে উঠছেন। সফরকারীদের মতো তাঁরাও তিন দিনের হোটেল কোয়ারেন্টিন শেষে অনুশীলনের সুযোগ পাবেন মিরপুরে। অস্ট্রেলিয়া সিরিজের তুলনায় এবারের কভিড প্রটোকল যথেষ্টই স্বস্তিদায়ক। তবে কভিডের ঝুঁকি এড়াতে ২৯ আগস্ট বিকেএসপিতে অনুষ্ঠেয় সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলছে না নিউজিল্যান্ড।

যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে কাটিয়ে আগামীকাল দেশে ফিরছেন সাকিব আল হাসান। বিসিবির প্র্যাকটিস সূচিতে বাংলাদেশের দলের জন্য মিরপুর বরাদ্দ হয়েছে ২৮ আগস্ট। তাতে কোয়ারেন্টিন শেষ করে দলের সঙ্গে প্রথম অনুশীলনেই যোগ দিতে পারবেন সাকিব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD