শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :

কলকাতার আরেক সিনেমায় মিথিলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

বিনোদন প্রতিবেদক : সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে মিথিলা বলেন, ‘সিনেমাটি করতে আমি রাজি হয়েছি গল্প ও আমার চরিত্রের জন্য। আমার কাছে এই দুটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চরিত্রটির কয়েকটি শেড রয়েছে।’

সম্প্রতি কলকাতায় মায়া নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন এ দেশের অভিনেত্রী ও উন্নয়নকর্মী রাফিয়াথ রাশিদ মিথিলা।

এরই মধ্যে জানা গেল কলকাতার আরেক সিনেমায় যুক্ত হয়েছে তিনি। এ-সংক্রান্ত একটি খবর ফেসবুকে পোস্ট করে নিজেই জানিয়েছেন মিথিলা।

সেখান থেকেই জানা গেল, দুই বাংলার আলোচিত নির্মাতা রিঙ্গোর পরিচালনায় অ‌্যা রিভার ইন হেভেন নামে একটি চলচ্চিত্রে যুক্ত হয়েছেন তিনি।

আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হবে সিনেমাটির শুটিং।

এতে তিনি অভিনয় করবেন বিয়ের অনেক বছর পরেও সন্তান না হওয়া এক স্ত্রীর চরিত্রে। এ নিয়ে সম্পর্কের টানাপোড়েন ও পুরুষতান্ত্রিক সমাজের গল্প বলবে সিনেমাটি।

এতে নিজের চরিত্র সম্পর্কে মিথিলা বলেন, ‘সিনেমাটিকে আমি হ্যাঁ বলেছি গল্প ও আমার চরিত্রের জন্য। আমার কাছে এই দুটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চরিত্রটির কয়েকটি শেড রয়েছে। পুরুষতান্ত্রিক সমাজে সাধারণ এক নারীর সংগ্রামের গল্প এটি। যে কিনা জীবনের সঙ্গে নদীর ধারার মতোই বইতে শেখে।’

গত ৩০ জুন কলকাতায় শ্বশুরবাড়ি গিয়েছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। এর পরই মায়া সিনেমা দিয়ে জানান দেন টালিউডে তার অভিষেকের কথা। এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মিথিলা। এটিও বলবে পুরুষতান্ত্রিক সমাজে সংগ্রামী এক নারীর গল্প।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD