শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘কোহলির বদলে’ ব্যাটিংয়ে নামা সেই দর্শক আজীবন নিষিদ্ধ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : লিডসে আজ শেষ হওয়া সিরিজের তৃতীয় টেস্টে চরম ব্যাটিং ব্যর্থার প্রদর্শনী করেছে ভারতীয় ব্যাটসম্যানরা। ম্যাচটি হারতে হয়েছে ইনিংস ও ৭৬ রানে। গতকাল শুক্রবার ম্যাচের তৃতীয় দিনে ভারত অধিনায়ক বিরাট কোহলি ব্যাটিংয়ে নামার আগমুহূর্তে ব্যাট হাতে নেমে পড়েন ড্যানিয়েল জার্ভিস নামের এক দর্শক। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে মাঠে নেমে পড়লেও তড়িঘড়ি তাকে মাঠের বাইরে বার করে দেওয়া হয়। বিষয়টা মজা করে করলেও জার্ভিসকে বড় শাস্তি পেতে হয়েছে।

ক্রিকেট মাঠে দর্শক ঢুকে পড়া নতুন কিছু নয়। কিন্তু সেই ঘটনার পর পেশায় ইউটিউবার জার্ভিসকে আর কখনও হেডিংলিতে দেখা যাবে না। কারণ তাকে আজীবন নির্বাসিত করেছে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব। তাকে আর কখনই লিডসের গ্যালরিতে ঢুকতে দেওয়া হবে না। সেই সঙ্গে তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে। একাধিকবার মাঠে নেমে খেলায় বিপত্তি সৃষ্টি করা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেওয়া কারণেই জার্ভিসের বিরুদ্ধে এমন কঠোর সিদ্ধান্ত।

চলতি সিরিজের লর্ডস টেস্টে প্রথমবার জার্ভিস মাঠে ঢুকে পড়েন। এরপর তিনি সোশ্যাল সাইটে নিজেকে ‘ভারতের প্রথম শ্বেতাঙ্গ ক্রিকেটার’ হিসেবে আখ্যা দেন। লিডসেও সুযোগ পেয়ে তিনি একই কাণ্ড ঘটান। তবে এবার ব্যাট হাতে তিনি মাঠে নেমে পড়েন। রোহিত শর্মা আউট হওয়ার পরে কোহলি ব্যাট করতে নামার আগেই রীতিমতো প্যাডআপ করে ব্যাট হাতে রীতিমতো ক্রিজে গিয়ে দাঁড়ান জার্ভিস। ভারতের ব্যাটিং দুরাবস্থা দেখে ট্রল করার উদ্দেশ্যেই জার্ভিস এই কাজ করেন বলে অনেকে মনে করছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD