শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চীন থেকে ৩ লাখ টিকা আনলো বিমান বাহিনী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : চীন থেকে করোনাভাইরাসের ৩ লাখ ডোজ টিকা ও মেডিকেল সরঞ্জামাদি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান।

রোববার (২৯ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান করোনাভাইরাস প্রতিরোধে সিনোফার্মের ৩ লাখ ডোজ টিকা ও মেডিকেল সরঞ্জামাদি নিয়ে আজ চীন থেকে ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটিতে অবতরণ করেছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাথে চীনের পিপল্স লিবারেশন আর্মির সামরিক কাজে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ শুভেচ্ছা হিসেবে প্রদানকৃত করোনাভাইরাস প্রতিরোধে সিনোফার্মের ৩ লাখ ডোজ টিকা ও মেডিকেল সরঞ্জামাদি চীন থেকে নিয়ে দেশে ফেরার মাধ্যমে এই ফেরি মিশন সম্পন্ন করেছে।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর উক্ত পরিবহন বিমানটি চীন থেকে করোনাভাইরাসের টিকা সংগ্রহের লক্ষ্যে গতকাল শনিবার (২৮ আগস্ট) ১৩ জন এয়ার ক্রু চীনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। উইং কমান্ডার মো. হাবিবুর রহমান, জিডি(পি) উক্ত সি-১৩০জে পরিবহন বিমানের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

সবশেষে মিডিয়া ব্রিফ করেন ডাইরেক্টর জেনারেল মেডিক্যাল সার্ভিসেস মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD