শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেড় বছর পর সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞা উঠল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

ফের পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। একই সঙ্গে সব ধরনের মাছ ও কাঁকড়া আহরণের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হচ্ছে। বুধবার থেকে ভ্রমণের জন্য প্রবেশ করা যাবে সুন্দরবনে।

এ তথ্য নিশ্চিত করে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে জানান, মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত ‘সুন্দরবন ভ্রমণ’ নীতিমালা অনুসরণ করে আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। প্রতিটা লঞ্চে ৭৫ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে হবে। উপযুক্ত স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। উল্লেখিত নীতিমালা অমান্য করে কোনো ট্যুর অপারেটর অধিক পর্যটক বহন বা পরিবেশ বিঘ্নিত হলে তার বিরুদ্ধে বন বিভাগ আইনগত ব্যবস্থা নেবে।

অপরদিকে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম নাজমুল আযম ডেভিড জানান, দীর্ঘদিন ব্যবসা বন্ধ। সংগঠনের নেতারা বন বিভাগের সব নীতিমালা মেনে নিয়েই ব্যবসা পরিচালনা করবেন বলে জানান।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করলে ২০১৯ সালের ২৬ মার্চ থেকে পর্যটকদের জন্য সুন্দরবন ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। দেড় বছরের অধিক সময় পর আগামী ১ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD