বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

স্ত্রী ও শিশুসন্তানকে হত্যা করে পালালেন বাবা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ী থেকে এক গৃহবধূ ও তার দেড় বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ১১টার দিকে মীরহাজীরবাগের ১৯২ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে দুজনের মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- মা রোমা আক্তার (২৭) ও তার শিশু মো. রিশাদ। ঘটনার পর থেকে রোমার স্বামী আব্দুল অহিদ পলাতক।

ঘটনাস্থল থেকে পুলিশ হাতুড়ি ও বালিশ উদ্ধার করেছে। পুলিশের সন্দেহ এটি হত্যাকাণ্ড।

যাত্রাবাড়ী থানার এসআই হুমায়ুন কবির বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে অহিদ স্ত্রী ও সন্তানকে হত্যার পর পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে বালিশ চাপা দিয়ে তাদের হত্যা করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD