শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকায় হেনরি, খেলতে পারবেন না প্রথম ম্যাচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

ক্রীড়া প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে থাকা নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান ফিন অ্যালেনের বদলি হিসেবে ম্যাট হেনরির নাম আগেই ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে তিনি ঢাকায় এসে পৌঁছান।

রাইজিংবিডিকে হেনরির ঢাকায় পৌঁছার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কোভিড প্রটোকল অনুযায়ী তাকে ৭২ ঘণ্টা থাকতে হবে কোয়ারেন্টাইনে। তাই কাল বুধবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে অনিশ্চিত তিনি।

৩ সেপ্টেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টির সময় হেনরির কোয়ারেন্টাইন শেষ হলেও অনুশীলন ছাড়া ম্যাচ খেলতে পারবেন কী না তা বলে দেবে সময়। এদিকে করোনা আক্রান্ত অ্যালেন দলের সঙ্গেই থাকছেন। নিউ জিল্যান্ড দলের চিকিৎসক প্যাট ম্যাকহাগের পর্যবেক্ষণে থাকবেন তিনি। এ ছাড়া তাকে পর্যবেক্ষণে রেখেছে বিসিবির মেডিকেল বিভাগ।

ক্রাইস্টচার্চ থেকে হেনরিকে নিয়ে নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানান, ব্যাটসম্যানের বদলে বোলারকে নিলেও বর্তমান পরিস্থিতিতে দলে কারো বদলি হিসেবে হেনরিই ঠিক আছে। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এটা পরিষ্কার যে ফিনের লাইক এ লাইক রিপ্লেসমেন্ট ম্যাট নয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এত অল্প সময়ের মধ্যে সেই আমাদের সেরা অস্ত্র। সে কোভিডের দুই ডোজ টিকাই পেয়েছে এবং ঢাকা থেকে তার দেশে ফেরার জন্য এমআইকিউ বেডও প্রস্তুত আছে।’

যুক্তরাজ্যে থাকা খেলোয়াড়দের আনলে ঢাকায় তাদের সাত দিনের আইসোলেশনে থাকতে হতো। এজন্য তাদের বিবেচনা করা হয়নি বললেন স্টিড। হেনরিকে শুধু পাকিস্তান সফরের দলে রাখা হয়েছিল। কিন্তু তারও আগেই দেশ ছাড়তে হয়েছে তাকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD