শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম :

কয়েকদিন বিশ্রাম নিবেন পরীমণি, কথা বলবেন না গণমাধ্যমে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : চিত্রনায়িকা পরীমণি কয়েকদিন তার বনানীর বাসায় বিশ্রামে থাকবেন বলে জানা গেছে। এ সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কোনও কথা বলবেন না।

আজ বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে পরীমণির নানা শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পরীমণির নানা শামসুল হক বলেন, ‘বাসায় ফিরে আগামী কয়েকদিন একটু বিশ্রামে থাকুক। কারো সঙ্গেই কোনও কথা বলবে না পরীমণি। ওর মানসিক অবস্থা এখনও ততোটা ভালো না। সবকিছু যেন ঠিক হয়ে যায়।’

জামিনে মুক্ত হয়ে আজ সকাল ৯টা ৩৬ মিনিটে কাশিমপুর কারাগার থেকে বের হন পরীমণি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) ২৬ দিন পর আদালতে জামিনের আদেশ পান এই নায়িকা। এরপর আজ বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় কারাগার থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসেন। সেখান থেকে তিনি স্বজন ও আইনজীবীর সঙ্গে বনানীর সেই বাসায় চলে যান, যে বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছিলো র‌্যাব।

গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীর বাসায় প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে পরীমণি ও তার সহযোগীকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। গ্রেপ্তারের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদর দপ্তরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পরীমণির বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই দিনই একই সূত্র ধরে অভিযান চালিয়ে পরিচালক নজরুল ইসলাম রাজকে গ্রেপ্তার করা হয়েছিলো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD