রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

বাংলাদেশ থেকে এমিরেটসে দুবাই যাওয়া যাবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ, নাইজেরিয়া, ভিয়েতনাম, জাম্বিয়া এবং ইন্দোনেশিয়া থেকে বর্তমানে শেষ গন্তব্য হিসেবে দুবাইগামী যাত্রীদের পরিবহন করা সম্ভব নয় বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা এমিরেটস।

এমিরেটস জানায়, এসব দেশের বিমানবন্দরে করোনাভাইরাসের আরটি পিসিআর পরীক্ষার সুবিধা না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমিরেটসের ওয়েবসাইটে ভ্রমণবিষয়ক হালনাগাদ তথ্যে বলা হয়েছে, বিমানবন্দরে আরটি পিসিআর পরীক্ষা সুবিধা না থাকায় বাংলাদেশ, নাইজেরিয়া, ভিয়েতনাম, জাম্বিয়া এবং ইন্দোনেশিয়া থেকে শেষ গন্তব্য হিসেবে দুবাই ভ্রমণকারী যাত্রীদের পরিবহন করা সম্ভব নয়। আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড -১৯ পরীক্ষার প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে পারলেই ওই পাঁচ দেশের সব বাসিন্দা দুবাই ভ্রমণের অনুমতি পাবেন।

এমিরেটস আরও জানায়, ট্রানজিট যাত্রীদের দেশ ছাড়ার ৭২ ঘণ্টা আগে অবশ্যই করোনার আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ প্রদর্শন করতে হবে। যেসব দেশের যাত্রীদের এই সনদ দেখাতে হবে, সেসব দেশ হলো: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা, ভিয়েতনাম, জাম্বিয়া এবং ইন্দোনেশিয়া।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD