শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় বিশ্বে আরও সাড়ে ১০ হাজার মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাড়ে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।। এ সময় নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৭৭ হাজার। শনাক্ত বিবেচনায় এই সংখ্যাটা আগের দিনের চেয়ে কম।

বিশ্বে একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫৬৮ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৫৬৫ জনের। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪ কোটি ৫ লাখ ১৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ৬২ হাজার ৮৫৩ জনের।

দৈনিক প্রাণহানির দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ১ হাজার ১৭৭ জন। নতুন করে সংক্রমিত হয়েছে ১৭ হাজার ৩৩৭ জন। সবমিলিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৩ লাখ ৬৯ হাজার ৭৪৭ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৬০ হাজার ৫০৩ জনের।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৭৭৬ জন মারা গেছে। নতুন করে আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৪৯৭ জন। সবমিলিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮ লাখ ৩০ হাজার ৭১২ জন। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৮২ হাজার ৪ জনের।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছে ১০ হাজার ৬৩৩ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ লাখ ৫৫ হাজার ৭২৬ জন। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৭৫ হাজার ৬৩২ জন। এতে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৯৯ লাখ ২০ হাজার ১৩৪ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD