শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যমুনার চরে বন্যায় ভাসছে মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চলে গত দুই সাপ্তাহ ধরে অন্তত ২০ হাজার মানুষ বন্যার পানিবন্দি হয়ে পড়েছে। বসতঘরে পানি প্রবেশ করায় শিশু ও গবাধিপশু নিয়ে বিপাকে পড়েছে শত শত পরিবার। অনেকেই বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্র ও আত্মীয়-স্বজন বাড়িতে আশ্রয় নিচ্ছেন।

এদিকে, পানিবন্দি মানুষদের কেউ খোঁজ-খবর নিচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। এলাকায় শুষ্ক খাবার, বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে বলেও জানান তারা।

জানা গেছে, মানিকগঞ্জের পদ্মা-যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত কয়েক দিন ধরে এসব নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার সার্বিক বন্যার পরিস্থিতি আরো অবনতি হয়েছে। ইতিমধ্যে জেলার সাতটি উপজেলার মধ্যে শিবালয়, ঘিওর, দৌলতপুর, হরিরামপুর উপজেলার নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পরেছে।

আজ রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরিচার যমুনা পয়েন্টে পাঁচ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এ নদীর পানি বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া জেলার অভ্যন্তরীণ নদী কালিগঙ্গা, ধলেশ্বরী ও ইছামতি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

আলোকদিয়া চরের বাবুল হাওলাদার কালের কণ্ঠকে বলেন, ‘গত দুই সাপ্তাহ যাবৎ আমরা বন্যার পানিতে ভাসতেছি। আমাদের খোঁজ নিতে কেউ আসেনি। মাঠে কাজ না থাকায় এখন দু বেলা পরিবারের সবার মুখে খাবার তুলে দেওয়াই কষ্ট হয়ে পরেছে।’

তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, ‘এ চরাঞ্চরের বন্যার্তদের বিষয়ে ইতিমধ্যে ঊর্ধতনদের অবগত করেছি। আশা করি, খুব দ্রুত সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হবে।’

মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ লতিফ বলেন, ইতিমধ্যে নদী ভাঙন কবলিতদের সহায়তা করা হয়েছে। জরুরি ভিত্তিতে প্রত্যেক উপজেলায় ৫০ হাজার করে দুই ফাণ্ড থেকে এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বন্যার্তদের জন্য। এ ছাড়া দুই শত প্যাকেট ত্রাণ সামগ্রীও দেওয়া হয়েছে। আকস্মিক বন্যার কারণে ত্রাণ পৌঁছতে একটু সময় লাগছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD