শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বে করোনায় আরও সাড়ে ৬ হাজার মানুষের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সোয়া ৪ লাখ মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ লাখ ৮১ হাজার ৭৪৪ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ১৫ লাখ ৪২ হাজার ৮৫০ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৮০ লাখ ৩৬ হাজার ৬৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৬০৮ জন। এর আগের দিন করোনায় মারা যান ৭ হাজার ৭১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৬৪৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৭৭ হাজার ১৫০ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮ লাখ ৫ হাজার ২৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৬৬ হাজার ২১৯ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ১৩৬ জনের। মারা গেছেন ৪ লাখ ৪০ হাজার ৭৮৫ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ৫৬৩ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD