শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাম্যবাদী আন্দোলনের নেতা টুটুলের লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

খাগড়াছড়িতে সাম্যবাদী আন্দোলনের জেলা আহ্বায়ক কমরেড জাহেদ আহমেদ টুটুলের (৫৫) লাশ উদ্ধার হয়েছে।

রোববার সকালে মাটিরাঙা উপজেলার ‘সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কমরেড জাহেদ আহমেদ টুটুল মাটিরাঙা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাবুপাড়ার বাসিন্দা। তার একটি মেয়ে রয়েছে।

কমরেড টুটুলের ঘনিষ্ঠজন এবং ব্যবসায়ী-সমাজকর্মী পলাশ চৌধুরী জানান, জাহেদ আহমেদ টুটুল তার আরেক রাজনৈতিক সহকর্মী ডা. সুশান্ত বড়ুয়াকে সঙ্গে নিয়ে খাগড়াছড়ি শহরে যান। শনিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলে তিনি একা মাটিরাঙার বাড়ির উদ্দেশে রওনা দেন। তবে রাতে তিনি বাসায় না ফেরায় তার স্বজনরা তাকে খুঁজতে থাকেন।

পর দিন রোববার সকালে মাটিরাঙা উপজেলার সদর ইউনিয়নের ‘সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচে মোটরসাইকেলসহ তার লাশ পাওয়া যায়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD