শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বকাপ স্কোয়াড নিয়ে শোয়েবের সমালোচনায় যা বললেন ওয়াসিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল পছন্দ হয়নি দেশটির সাবেক গতি তারকা শোয়েব আখতারের।

মন স্কোয়াড ঘোষণা পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে এক হাত নিলেন শোয়েব।

পিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ স্পিডস্টারকে বলেন, পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনা দরকার। মোহাম্মদ ওয়াসিমকে আমি প্রধান নির্বাচক মনে করি না, তিনি পুতুল মাত্র।

এর পর নিজের পছন্দের স্কোয়াডের নামগুলো জানান শোয়েব।

পিটিভি স্পোর্টসকে এমন বক্তব্য দেওয়ার তিন দিন পর নিজের প্রতিক্রিয়া জানালেন পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম।

তিনি বলেন, শোয়েব আখতারের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব রয়েছে। আমরা একসঙ্গে অনেকটা সময় পার করেছি। আগে আমাদের দুজনের মতামতে মিল থাকত, কিন্তু এখন একই বিষয়ে দুজনের মতামতে পার্থক্য দেখা যায়। আসলে ক্রিকেটার আর বিশ্লেষকের মধ্যে একটা পার্থক্য থাকে। তাদের প্রত্যেকের আলাদা দৃষ্টিকোণ থাকে। অন্যের মতামতকে আমি শ্রদ্ধা করি কিন্তু তারা যে সবসময় সঠিক হবে তা মনে করি না।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে মোহাম্মদ ওয়াসিম, আমি মনে করি বিশ্বকাপের জন্য যতটা সম্ভব ভালো স্কোয়াড দিয়েছি। আশা করছি, বিশ্বকাপে পাক দল ভালো পারফরম্যান্স দেখাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম আর গণমাধ্যমের কথা শুনে আমরা স্কোয়াড তৈরি করিনি।

তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD