বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সাতক্ষীরায় একই পরিবারের ৪ জনকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন তিনি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রায়হানুর ইসলাম একই এলাকার বাসিন্দা।

আদালতের পিপি অ্যাডভোকেট আবদুল লতিফ হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে আসামিপক্ষের আইনজীবী এসএম হায়দার জানান, এ রায়ে তিনি সন্তুষ্ট নন। তিনি আপিল বিভাগে আবেদন করবেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ অক্টোবর গভীর রাতে কলারোয়ার খলিশা গ্রামে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। নিহতরা হলেন— গৃহকর্তা শাহিনুর ইসলাম (৪০), স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসমিন সুলতান (৭)।

এ ঘটনার পর দিন ১৫ অক্টোবর সকালে কলারোয়া থানায় নিহত শাহীনুরের শাশুড়ি কলারোয়া উপজেলার উফাপুর গ্রামের রাশেদ গাজীর স্ত্রী ময়না খাতুন বাদী হয়ে কারও নাম উল্লেখ না করে একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্তে নেমে শাহীনুরের ভাই রায়হানুর রহমান, একই গ্রামের রাজ্জাক দালাল, আব্দুল মালেক ও ধানঘরা গ্রামের আসাদুল সরদারকে গ্রেফতার করে সিআইডি। ২১ অক্টোবর আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন রায়হানুর।

ওই বছরের ২৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম রায়হানুরের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১৪ জানুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD