শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাতে শুরু আইপিএল, মাঠে প্রবেশে কঠোর নির্দেশনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঠে গড়াচ্ছে রোববার (১৯ সেপ্টেম্বর)। সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব।

বাংলাদেশ সময় রাত আটটায় বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ এই ম্যাচ মাঠে বসেই উপভোগ করতে পারবে দর্শকরা। যদিও করোনাকালে এই ম্যাচ দেখতে হলে বেশ কিছু বিধি-নিষেধ রয়েছে ক্রিকেট প্রেমীদের জন্য।

করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর দীর্ঘ দুই বছর মাঠে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এবার সংযুক্ত আরব আমিরাতে আর সেই নিষেধাজ্ঞা থাকছে না।

গেল এপ্রিলে শুরু হওয়া আইপিএলের ১৩তম আসর করোনার প্রকোপে স্থগিত হয়। দুবাই, আবু ধাবি ও শারজাহতে ২৭ দিনে বাকি ৩০টি ম্যাচ খেলা হবে। তিন ভেন্যুর জন্য আলাদা তিনটি নিয়ম রয়েছে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে করোনা টেস্টের শেষ ৪৮ ঘণ্টার বাধ্যতামূলক রিপোর্ট আনতে হবে। পাশাপাশি দুটি কোভিড-নাইন্টিন টিকার ডোজ নেওয়ার প্রমাণপত্র নিয়ে আসতে হবে। ১২ বছর বয়সী ও তার নিচের ক্রিকেট প্রেমীদের টিকা সনদ বাধ্যতামূলক নয় বলে জানানো হয়েছে।

এদিকে আবু ধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে বাধ্যতামূলক করোনা রিপোর্ট নিয়ে প্রবেশ করতে হবে। তবে ১৬ বছরের নিচের বয়সীদের জন্য টিকা সনদ আনার প্রয়োজন নেই।

অন্যদিকে শারজা স্টেডিয়ামে নিয়ম আরও কড়া। ১৬ বছরের নিচের বয়সী কোনও দর্শক মাঠে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে জন্য করোনা রিপোর্ট ও টিকার সনদ হাতে রাখতে হবে।

প্রতিটি ভেন্যুতে দর্শকদের সামাজিক দূরত্ব কঠোরভাবে মানতে বলা হয়েছে। পাশাপাশি সব সময়ই মাস্ক পরে থাকতে হবে।

এদিকে এবারের আইপিএলে বাংলাদেশ থেকে দুইজন অংশ নিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। মুস্তাফিজুর রহমান রয়েছেন রাজস্থান রয়্যালস শিবিরে।

২০২১ আইপিএলে তিন ম্যাচ ৩৮ রান তুলে দুই উইকেট নেন সাকিব। অন্যদিকে সাত ম্যাচে আট উইকেট তুলেন মুস্তাফিজ।

সোমবার (২০ সেপ্টেম্বর) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে কলকাতা। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাজস্থানের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD