বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় সাব রেজিস্ট্রার হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

কুষ্টিয়ার সদরে সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড এবং অপর এক আসামির যাবজ্জীবন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাইদুল ইসলাম (৩৭), ফারুক হোসেন (৩৮), কামাল শেখ (৪০) এবং মশিউল আলম (৪০)। একমাত্র যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি হচ্ছেন মনোয়ার হোসেন ডাবলু (৩৮)।

কুষ্টিয়া জজ কোর্টের পিপি এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, ২০১৮ সালের ৮ অক্টোবর রাত ১১ টার দিকে দুর্বৃত্তরা কুষ্টিয়া সদর সাব রেজিষ্ট্রার নূর মোহাম্মদ শাহকে (৫০) শহরের বিসি স্ট্রিট সড়কের হানিফ আলীর বাড়ির তিন তলা ভাড়া বাসায় হাত-পা ও মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। নূর মোহাম্মদ শাহের বাড়ি কুঁড়িগ্রাম জেলার রাজারহাট থানার মৌলা গ্রামে। কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়া এলাকার হানিফ আলীর বাড়িতে তিনি বাসা ভাড়া নিয়ে একাই থাকতেন। হত্যাকাণ্ডের পরের দিন নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে হত্যা মামলা করেন। ঘটনার চার দিন পর পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত চার জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, রশিসহ বিভিন্ন আলামত জব্দ করে পুলিশ। পরে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD