শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পর্শে একসঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিদ্যুৎস্পর্শে স্বামী ও স্ত্রীর মৃত্যুর হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাজম আলী (৬৫) ও তার স্ত্রী জমেলা (৫৫)। কাজম আলী একই এলাকার মৃত. কালাই মিয়ার ছেলে।

কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, ভোরে নতুন ঘরের দেয়ালে পানি দেয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই একসঙ্গেই ওই দম্পতি মারা যান।

পরে আশেপাশের লোকজন এসে বিদ্যুতের সুইচ অফ করে তাদের উদ্ধার করে। নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD