শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পর্নোগ্রাফি মামলায় সেই ওসির জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দী ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দণ্ডিত সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন (আউট অব লিস্ট) হাইকোর্ট। বুধবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুরাদ রেজা ও ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রানজীব। রেদওয়ান আহমেদ রানজীব জানান, আদালত আউট অব লিস্ট করে দিয়েছেন। আমরা এখন অন্য বেঞ্চে আবেদন করব। এর আগে ৩ ফেব্রুয়ারি জামিন আবেদনের শুনানি মূলতবি (স্ট্যান্ড ওভার) করেছিলেন হাইকোর্ট।

২০১৯ সালের ২৮ নভেম্বর এ মামলায় দুই ধারায় মোয়াজ্জেম হোসেনকে আট বছরের কারাদণ্ড দিয়েছিলেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুটি ধারায় আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায়ে ডি‌জিটাল নিরাপত্তা আইনের ২৬ ধারায় মোয়া‌জ্জেম‌কে ৫ বছর কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড এবং ২৯ ধারায় ৩ বছর কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদা‌য়ে তাকে আরও ছয় মাস কারাদণ্ড দেন আদালত।

এ ছাড়া আইনের ৩১ ধারায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোয়াজ্জেমকে খালাস দেওয়া হয়। সাজা ধারাবা‌হিকভা‌বে কার্যকর হবে বিধায় ওসি মোয়া‌জ্জেম‌কে আট বছরই কারাদণ্ড ভোগ কর‌তে হ‌বে। এরপর হাইকোর্টে আপিল করেন ওসি মোয়াজ্জেম হোসেন। গত বছরের ১৮ আগস্ট হাইকোর্ট তার আপিল শুনানির জন্য গ্রহণ করেন। পরে তিনি সেই আপিলে জামিন চেয়ে আবেদন করেন।

মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে ‘অসম্মানজনক’ কথা বলা এবং তার জবানবন্দী ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ২০১৯ সালের ১৫ এপ্রিল সাইবার ট্রাইব্যুনালে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাদী হয়ে মামলাটি করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD