শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো কোয়ারেন্টিনে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

দেশে ফিরে বুধবার কোয়ারেন্টিনে চলে গেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়া ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা করোনাক্রান্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেন বোলসোনারো। খবর আনাদোলুর।

স্বাস্থ্যমন্ত্রী করোনাক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির স্বাস্থ্যবিষয়ক কর্তৃপক্ষ ব্রাজিলিয়ান হেলথ অথরিটি এজেন্সি (এএনভিআইএসএ) জাইর বোলসোনারো এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতিনিধিদলে তার সঙ্গে যারা ছিলেন, তাদের আইসোলেশনে যাওয়ার অনুরোধ করে।

এর পর ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রতিনিধিদলের সবাই পাঁচ দিন কোয়ারেন্টিনে থাকবেন।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার আগের দিন মঙ্গলবার ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী করোনাক্রান্ত হন। এর পর তাকে নিউইয়র্কের একটি হোটেলে কোয়ারেন্টিনে যেতে হয়।

এর আগে ব্রাজিলের প্রতিনিধিদলের অপর এক সদস্য করোনাক্রান্ত হন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD