শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইপিএল খেলতে নেপাল গেলেন তামিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না বলেই জানিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তাই নেপালের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে দেশ ছেড়েছেন তামিম । শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন তিনি।

বাংলাদেশ থেকে নেপালের বিমানপথ যাত্রা ঘণ্টা দেড়েকের। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ থাকায় সরাসরি কাঠমাণ্ডু যেতে পারছেন না তামিম। ফলে কাতার হয়ে নেপালের রাজধানীতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে যাবে তামিমের।

টুর্নামেন্টে তামিমের দল ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্স। তামিমের সঙ্গে বিদেশি ক্রিকেটাররা হচ্ছেন শ্রীলঙ্কার অবসর নেয়া দুই ক্রিকেটার উপুল থারাঙ্গা ও ধামিকা প্রাসাদ। এছাড়াও রয়েছেন শহীদ আফ্রিদি, সিকান্দার রাজা, কেসরিক উইলিয়ামস, মোহাম্মদ শাহজাদ, চন্দ্রপল হেমরাজ, সিকুগে প্রসন্ন, রহমানউল্লাহ গুরবাজ, রায়ান বার্ল, আসেলা গুনারত্নে, ওশাদা ফার্নান্ডো ও রিচার্ড লেভি।

আগামী ২৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে লিগটি। পরের দিন রোববার প্রথম ম্যাচ খেলতে নামবেন তামিমরা।

প্রায় দুই মাস ইনজুরিতে ভোগার পর এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD