শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিরাজগঞ্জ মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

ঝুঁকিপূর্ণ নলকা সেতু ও মহাসড়ক উন্নীতকরণ কাজের কারণে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। মহাসড়কে যানজট থাকায় সিরাজগঞ্জ শহর দিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। এতে শহরেও যানজটের সৃষ্টি হচ্ছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে নলকা সেতু ও সীমান্ত বাজার এলাকা থেকে যানজটের সূত্রপাত হয়। ধীরে ধীরে এ যানজট কড্ডার মোড় থেকে হাটিকুমরুল পর্যন্ত ছড়িয়ে পড়ে।

সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর খালেকুজ্জামান সালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

ইন্সপেক্টর জানান, মহাসড়কের নলকা সেতুর পশ্চিম পাশের রাস্তায় খানাখন্দ থাকায় গাড়ি ধীর গতিতে চলাচল করে। এছাড়া সীমান্ত বাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ফলে যানজট তীব্র আকার ধারণ করেছে। তবে যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD