শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইভানার মৃত্যু: রুম্মানসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

রাজধানীর শাহবাগের পরীবাগে ইংরেজি মাধ্যম স্কুল স্কলাসটিকার ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ইভানা লায়লা চৌধুরীর মৃত্যুর ঘটনায় শাহবাগ থানায় মামলার আবেদন করা হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইভানার বাবা এ এস এম আমান উল্লাহ চৌধুরী এই মামলার আবেদন করেন।

এজাহার আবেদনে অভিযোগ করা হয়েছে- মানসিক যন্ত্রণা দিয়ে ও ঘুমের ওষুধের নামে ক্ষতিকর ও আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দেয় এমন ওষুধ প্রেসক্রাইব করে ইভানাকে ধীরে ধীরে হত্যা করা হয়েছে।

মামলার আবেদনে ইভানার স্বামী ব্যারিস্টার আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান, তার প্রেমিকা ব্যারিস্টার সানজানা ইয়াসিন খান ও অধ্যাপক ডা. মুজিবুল হককে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার বলেন, নিহত ইভানার পরিবার একটি অভিযোগ করেছেন। সেটি গ্রহণ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টায় ইভানার বাবা এ এস এম আমান উল্লাহ চৌধুরী, ইভানার দুলাভাই ও মামলার আইনজীবী ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন থানায় যান। শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. কামরুজ্জামান এজাহার গ্রহণ করেন।

ইভানার বাবা এ এস এম আমান উল্লাহ চৌধুরী, ইভানার দুলাভাই ও তাদের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন শাহবাগ থানায় যান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD