শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পাবনা-রাজশাহী ট্রেন চলাচল বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

পাবনার টেবুনিয়া রেলওয়ে স্টেশনে পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের লোকোমোটিভ রেলওয়ে ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের টেবুনিয়া নামক রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি ঘটনাস্থলেই বিকল হয়ে আছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার সকালে পাবনার ঢালারচর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে। যাত্রীবাহী ট্রেনটি পাবনার টেবুনিয়া স্টেশনের পৌঁছালে লোকোমোটিভ ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে পাকশি বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।

ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে উদ্ধারকারী ইঞ্জিন বিকল হওয়া থেকে ইঞ্জিনকে সরানোর পর যাত্রীবাহী ঢালারচর এক্সপ্রেস রাজশাহীর দিকে ছেড়ে যাবে বলে জানান তিনি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD