শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

রাজধানীর খিলগাঁওয়ে শামসুল আলম (৬৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে খিলগাঁওয়ে ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়েই মৃতদেহ হস্তান্তর করেছে পুলিশ।

নিহত বীর মুক্তিযোদ্ধা শামসুল আলমের বাড়ি শরীয়তপুর গোসাইরহাট উপজেলায়। তিনি রাজধানীর দক্ষিণ খিলগাঁওয়ে শাজাহানপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

খিলগাঁও পুলিশ ফাঁড়ির (এসআই) মো. সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শামসুল আলম শাজাহানপুর থেকে খিদমাহ হাসপাতালে যাচ্ছিলেন থেরাপি নিতে। খিদমাহ হাসপাতাল ও ফ্লাইওভারের মধ্যবর্তী স্থানে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি মারা যান। ঘটনার পরপরই পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, আশপাশের লোকদের কাছ থেকে জানতে পেরেছি একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। প্রাইভেটকারটি শনাক্ত করা যায়নি। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD