মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম ইরানকে সহায়তা করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে: ট্রাম্প প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী দুর্গাপূজায় ৪ দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা ‘ট্রাম্পই দলকে ডুবাচ্ছেন’, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা জেএফকে বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস! যুদ্ধের ধাক্কায় সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট

ইবরাহিমি মসজিদে ফিলিস্তিনিদের ঢুকতে বাধা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২০

 

অধিকৃত ফিলিস্তিনের আল খলিল বা হেবরন শহরের ইবরাহিমি মসজিদে জুমার নামাজ পড়তে বাধা দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।

শুক্রবার (২৯ মে) তারা জুমার নামাজ পড়তে বাধা দেয়। এটা নিয়ে এক সপ্তাহে দুইবার নামাজে বাধা দেওয়ার ঘটনা ঘটল।

আল খলিল ওয়াকফ বোর্ডের পরিচালক আবু সানিনা বলেছেন, ইবরাহিমি মসজিদে নামাজ পড়তে আসা বহু মুসল্লিকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আশেপাশের তল্লাশি চৌকিগুলো থেকেই তাদেরকে ফেরৎ পাঠানো হয়েছে। এ ছাড়া ইবরাহিমি মসজিদ থেকে আজানও প্রচার করতে দেওয়া হয়নি।

তিনি বলেন, এ ধরণের নানা অন্যায় পদক্ষেপের মাধ্যমে এই মসজিদ ও মাজারকে মুসল্লিশূন্য করা পায়তারা চালানো হচ্ছে।

আবু সানিনা বলেন, ইবরাহিমি মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিয়ে ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তারা এ মাধ্যমে ইসলামি পবিত্র স্থানগুলোর ওপর আঘাত করছে।

গত মঙ্গলবারও ইবরাহিমি মসজিদে মুসল্লিদের প্রবেশে বাধা দেয় দখলদার বাহিনী। তারা সেদিন মাত্র ৫০ জন ফিলিস্তিনিকে মসজিদে ঢুকতে দিয়েছিল।

ঐতিহাসিকদের মতে, ইবরাহিমি মসজিদে রয়েছে হজরত ইবরাহিম (আ.)-এর মাজার। এ কারণে এই মসজিদটি ইবরাহিম (আ.)-এর মাজার হিসেবেও পরিচিত।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD