বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি দুই হাজার ছাড়ানোর পথে ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা, নিখোঁজ ৪৩ হাজার বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম ৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো দক্ষিণ সুদানে ত্রাণকর্মীদের বহরে হামলা, নিহত ৫ ৯০টিরও বেশি দেশের প্রতিনিধি যোগ দিচ্ছেন খামেনির বিদায় অনুষ্ঠানে সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান

কুমিল্লার ঘটনায় আটক ৪৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

কুমিল্লা নানুয়া দীঘির পাড়ে দুর্গাপূজা মণ্ডপে ‘কোরআন শরীফ’ অবমাননার ঘটনায় ৪৩ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের হুইপ বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি টিম এবং পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যে এ ঘটনায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল আরেফিনকে প্রধান করে তিন সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নগরীর বিভিন্ন এলাকায় জেলা পুলিশ, র‌্যাব এবং বিজিবির যৌথ টহল অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, জেলার সকল পূজামণ্ডপকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD