বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

৯ দিনের রিমান্ডে খোকন ও রফিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

অবৈধ মাদক আইস বা ক্রিস্টাল মেথ’র এ যাবতকালের সবচেয়ে বড় চালান ও অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া আইস সিন্ডিকেটের অন্যতম হোতা মোহাম্মদ হোসেন ওরফে খোকন ও তার সহযোগী রফিকের ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৭ অক্টোবর) আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে যাত্রবাড়ী থানার মাদক ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান মাদক মামলায় পাঁচ দিন ও আরেক মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া অস্ত্র মামলায় চার দিনের রিমান্ডের আদেশ দেন।

গত শনিবার (১৬ অক্টোবর) যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে খোকন ও তার এক সহযোগীকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সে সময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ কেজি আইস, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এটি এখন পর্যন্ত দেশে আটক হওয়া আইসের সবচেয়ে বড় চালান, যার আনুমানিক মূল্য সাড়ে ১২ কোটি টাকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD