বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

ইকবালকে ৭ দিনের রিমান্ডে পেল পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় মূল অভিযুক্ত ইকবাল হোসেনকে সাতদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ দুপুর ১১টা ৫৫ মিনিটে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে তোলা হয় ইকবালকে।

এর আগে, বৃহস্পতিবার রাতে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে গ্রেফতার করা হয় আলোচিত এই যুবককে। কক্সবাজারের এসপি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ভোরে তাকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা দেয় পুলিশের একটি দল।

গত বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে সিসিটিভির ফুটেজ পাঠায় পুলিশ। এতে দেখা যায় দুর্গাপূজার অষ্টমীর দিন কুমিল্লা নগরের নানুয়া দিঘির উত্তর পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে ইকবাল হোসেন (৩৫) নামে একজন পবিত্র কোরআন রাখছেন। ইকবাল নগরের ১৭ নম্বর ওয়ার্ডের সুজানগরসংলগ্ন দ্বিতীয় মুরাদপুর লস্করপুকুরপাড় এলাকার বাসিন্দা।

এরই মাঝে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে আরও একাধিক যুবককে ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD