বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

চাটখিলে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

নোয়াখালীর চাটখিলে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, সাইফুল ইসলাম সুজন (২৪), টিপু সুলতান (২৩) ও মো.মনির (৩৮)।

রোববার (২৪ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত ১টার দিকে চাটখিল উপজেলার ৩ নং পরকোর্ট ইউনিয়নের উত্তর রামদেবপুর গ্রামে অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়লব্ধ নগদ ১ হাজার একশত টাকাসহ তাদের গ্রেফতার করে র‌্যাব-১১।

জানা যায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ইয়াবার কারবার চালিয়ে আসছে। এ ছাড়াও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ৭৫০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় তিন মাদক কারবারির বিরুদ্ধে চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করা হয়েছে।

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD