শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগ চলছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস প্রতিরোধে দ্বিতীয় দফায় টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রথম ডোজের ক্ষেত্রে দুই দিনে ৮০ লাখ লোককে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করলেও দ্বিতীয় ডোজে একই দিনে সেটা পূরণ করার পরিকল্পনা রয়েছে তাদের।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা ব্যবস্থা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানান।

তিনি জানান, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব জেলায় টিকা পাঠানো হয়েছে। একদিনে ৮০ লাখ লোককে টিকা দিতে পারবেন বলে আশা করছেন তারা।

শামসুল হক বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একনাগাড়ে এ ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালিত হবে। তবে প্রয়োজনে বিকেল ৩টার পরও এ কর্মসূচি চলমান থাকবে। দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইন চলাকালে শুধু দ্বিতীয় ডোজের টিকাই দেওয়া হবে।

গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৮০ লাখ মানুষকে একসঙ্গে টিকা দেওয়ার কথা ছিল। তবে একদিনে সেই লক্ষ্যমাত্রা পূর্ণ করা সম্ভব হয়নি। তাই ২৮ ও ২৯ সেপ্টেম্বর এই দুই দিনে ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, এর আগে গত ৭ আগস্ট থেকে প্রথম ধাপে গণটিকার ঘোষণা দেয় সরকার। সে সময় পাঁচ দিনব্যাপী চলে এ কার্যক্রম। তবে টিকা সংকটের কারণে সেই কার্যক্রম নিয়মিত চালু রাখতে পারেনি সরকার।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD