শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনার ট্যাবলেটের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ চিকিৎসায় খাওয়ার ওষুধ হিসেবে একটি ট্যাবলেটের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার ওষুধটির উন্নয়নকারী প্রতিষ্ঠান ইসরায়েলের ওরামেদ ফার্মাসিউটিক্যাল এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওরাভ্যাক্স মেডিকেলের অঙ্গপ্রতিষ্ঠানটি একটি খাওয়ার টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য রোগীদের নিবন্ধন শুরু করেছে।

প্রতিষ্ঠানটি বলেছে, ‍‘ওষুধটির জন্য কোনো পেশাদার চিকিৎসকের জন্য প্রয়োজন নেই। এর সঙ্গে টিকার সংশ্লিষ্টতা না থাকায় সম্ভাব্য গ্রহীতাদের কাছে এটি অনেক বেশি প্রত্যাশিত।’

উন্নয়নশীল দেশগুলোর জন্য করোনার চিকিৎসায় খাওয়ার টিকা বা সেবনের ওষুধ অনেক বেশি আকর্ষনীয়। কারণ টিকা দেওয়ার জন্য যে কারিগরি সহযোগিতার প্রয়োজন হয়, ট্যাবলেট বা ক্যাপসুল বিতরনের ক্ষেত্রে তার প্রয়োজন নেই। আবার টিকা নিতে অনাগ্রহী উন্নত দেশগুলোর নাগরিকদের বেলায় এটি ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD