বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

চেন্নাই যাওয়ার পথে আসামে ৪ বাংলাদেশি আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

ভারতের আসামে চার বাংলাদেশি যুবক আটক হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় রাজ্যের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানা পুলিশ তাদের আটক করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক যুবকরা জানিয়েছেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কাজের সন্ধানে ভারতের আসাম হয়ে তারা চেন্নাই যাচ্ছিলেন।

শনিবার দুপুরে তাদেরকে করিমগঞ্জ জেলা আদালতে সোপর্দ করেছে বাজারিছড়া পুলিশ।

আসামের করিমগঞ্জ প্রেসক্লাব সম্পাদক সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন- রাজশাহী জেলার গদাবাড়ি উপজেলার রাজেশ শেখ (২৯), সানাউল্লাহ আঁখি (২৮), কাওসার হোসেন (২০) ও আমতলি উপজেলার আসাদুল শেখ ওরফে সাইদুল (২৯)।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চার বাংলাদেশি যুবক ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অনুপ্রবেশ করেন। শুক্রবার সন্ধ্যায় একটি নৈশকোচে আসাম হয়ে চেন্নাই যাওয়ার পথে করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার ত্রিপুরা সীমান্তের আসাম চুরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে তারা আটক হন।

চুরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ মিন্টু শীল জানান, শুক্রবার রাতে আগরতলা থেকে গুয়াহাটিগামি নৈশকোচে ত্রিপুরা-আসাম প্রবেশ মুখে পুলিশ তল্লাশি চালায়। এ সময় চার বাংলাদেশি যুবককে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ত্রিপুরার আগরতলা সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কাজের সন্ধানে তারা চেন্নাই যাচ্ছিল। তাদের কাছে ভারত প্রবেশের বৈধ কোনো কাগজপত্র নেই। কিছু ভারতীয় মুদ্রা ও চারটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হলেও অন্য কিছু পাওয়া যায়নি। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD