শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কমেছে পেঁয়াজের দাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৭ টাকা। ৩৫ টাকার পেঁয়াজ বর্তমান পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে। দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

সোমবার (১ নভেম্বর) সকালে হিলি বন্দর ও বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ আগে যে পেঁয়াজ বাজারে পাইকারি বিক্রি হয়েছে ৩৫ টাকা কেজি দরে, তা বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে। আবার খুচরা ব্যবসায়ীরা ২৮ টাকা কেজি দরে ক্রয় করে তা বিক্রি করছে ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে।

হিলি সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, পেঁয়াজের দাম কমে যাচ্ছে, ২৮ টাকা দরে পেঁয়াজ কিনে তা ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রি করছি। দাম কম হওয়াতে মানুষ একটু বেশি করে কিনছে।

হিলি বাজারের পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, পেঁয়াজ বর্তমান বিক্রি কম। আমদানিকারকদের কাছ থেকে আমরা ২৫ থেকে ২৬ টাকা কেজি দরে কিনে ২৮ টাকা দরে বিক্রি করছি।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মনোয়ার হোসেন চৌধুরী বলেন, পূজার বন্ধের পর থেকে আমাদের পেঁয়াজের বিক্রি কমে গেছে। রোববার আমার এক গাড়িতে ২৫ মেট্রিকটন পেঁয়াজ ভারত থেকে আমদানি হয়েছে। তা বিক্রি করছি ২৫ থেকে ২৬ টাকা কেজি দরে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD