মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে: রিজভী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ৮১ বছরের ইতিহাস: জাতিসংঘ অধিবেশনের আলোচিত যত মুহূর্ত একাদশে প্রথম ধাপে উত্তীর্ণদের ভর্তি শেষ আজ দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে আরও দুই পত্রিকা ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ গ্রিনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ

ধর্ষনের ভিডিও ধারন করে ভয়ভিতি দেখিয়ে নিয়মিত গৃহবধূ ধর্ষনের অভিযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধূকে ধর্ষন করে তা মোবাইলে ভিডিও ধারন করে ধর্ষক। এরপর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ঐ গৃহবধুকে নিয়মিত ধর্ষনের অভিযোগ উঠেছে। ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে নিয়মিত ধর্ষনে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভুগী গৃহবধু। ঐ গৃহবধু নিজে বাদী হয়ে শনিবার বাগাতিপাড়া মডেল থানায় ধর্ষন মামলা দায়ের করেন।

মামলার বাদী ও থানা সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামের মৃত সোহরাব খাঁ’র ছেলে একাধিক মামলার আসামী সুদি সিরাজ তার প্রতিবেশী এক দুস্থ গৃবধুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন করে এবং মোবাইলে সেই ধর্ষনের ভিডিও ধারণ করে। তারপর সেই ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে সিরাজ তার আরেক প্রতিবেশী মৃত হারেজ প্রামানিকের ছেলে সাহাদত হোসেন সাধুকে সঙ্গে নিয়ে নিয়মিত ধর্ষন করতে থাকে। ভুক্তভুগী নারী নিরুপায় হয়ে আইনের আশ্রয় গ্রহণ করেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: নাজমুল হক জানান, ভুক্তভুগী অসহায় নারীটি মামলা দায়ের করেছে। আসামীদের আটক করার সর্বাত্মক চেষ্টা চলছে।

লাইট নিউজ/সুকুশী

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD