বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

ধর্ম অবমাননা : ইকবালসহ চার আসামির ৩ দিনের রিমান্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

কুমিল্লায় ধর্ম অবমাননার মামলায় ইকবালসহ চার আসামির আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তৃতীয় দফায় পুলিশ আসামিদের পাঁচ দিন করে রিমান্ড চাইলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কান্তি নাথ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে আজ বুধবার (৩ নভেম্বর) তাদের আবারও আদালতে তোলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত ২৯ অক্টোবর কুমিল্লায় ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার ইকবাল হোসেনসহ চার আসামিকে আদালতে তোলা হয়। সেসময় সিআইডির পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দ্বিতীয় দফায় পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৩ অক্টোবর কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রেখে আসায় অভিযুক্ত ইকবাল হোসেন, ৯৯৯-এ কল করা ইকরাম হোসেন, দারোগাবাড়ি মাজারের দুই সহকারী খাদেমসহ চার আসামিকে প্রথমবার সাত দিনের রিমান্ডে নেয় সিআইডি।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর নানুয়া দিঘির পাড়ে পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে পুলিশ গ্রেপ্তার করেছিল ৯৯৯-এ প্রথম কল করা ইকরাম হোসেন এবং দারোগাবাড়ি মাজারের খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন কবীর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD