শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টিকা পাননি নিবন্ধনকৃত প্রায় পৌনে ২ কোটি মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : নিবন্ধন করেও প্রায় পৌনে ২ কোটি মানুষ করোনার টিকা পাননি। রোববার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত টিকাবিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

অধিদপ্তর বলছে, দেশে এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৬ কোটি ১৫ লাখ ৬৮ হাজার ৬১০ জন। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৭০ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৮ লাখ ৭১ হাজার ২২ জন। তবে নিবন্ধন করে এখনও টিকা পাননি এক কোটি ৬৮ লাখ ৮০ হাজার ৫৪০ জন মানুষ।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিসটেম (এমআইএস) শাখার পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান জানান, সক্ষমতার তুলনায় টিকা কেন্দ্রগুলোতে অধিক সংখ্যক মানুষ নিবন্ধন করায় কিছুটা দেরি হচ্ছে। টিকা নিবন্ধনের বয়স কমিয়ে আনার পর থেকেই ব্যাপক হারে নিবন্ধন হচ্ছে।

তিনি বলেন, যে কেন্দ্রে প্রতিদিন ২০০ জনের টিকা দেওয়ার সক্ষমতা, সে কেন্দ্রে নিবন্ধন হচ্ছে হাজারেরও বেশি। এখানে কিছুই করার নেই। যারা নিবন্ধন করেছেন, তারা সবাই টিকা পাবেন। দুশ্চিন্তার কোনো কারণ নেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD