শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জানুয়ারির মধ্যে ১২ কোটি টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে করোনার ভ্যাকসিনের ঘাটতি নেই। আমাদের কাছে ১ কোটির বেশি ভ্যাকসিন আছে। দেশের সব মানুষকেই ভ্যাকসিন দেওয়া হবে। সেজন্য ২১ কোটি ডোজ ভ্যাকসিন কেনা হয়েছে। সেসবের মধ্যে এ মাসে অন্তত ৩ কোটি ডোজ ভ্যাকসিন দেশে আসবে। আগামী মাসেও একই পরিমাণ ভ্যাকসিন আসার কথা আছে। ইতোমধ্যে অন্তত ৭ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এভাবে চলতে থাকলে ২০২২ সালের জানুয়ারির মধ্যে কমপক্ষে ১২ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। সেটা করা গেলে করোনায় মৃত্যুহার শূন্যের কোঠায় নামানো সম্ভব হবে।’

রোববার (৭ নভেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুরে নতুন ওষুধ কোম্পানি ডিবিএল ফার্মাসিউটিক্যালসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে করোনাকালেও কোথাও ওষুধের ঘাটতি দেখা দেয়নি। গ্রাম পর্যায়েও ওষুধ ছিল পর্যাপ্ত। বাংলাদেশের ওষুধ দেশীয় চাহিদার ৯৮ ভাগ পূরণ করছে। বিদেশে রপ্তানি করে প্রচুর আয়ও হচ্ছে। বাংলাদেশের ওষুধ এখন বিশ্বের ১৪৫টি দেশে রপ্তানি হচ্ছে। দেশের অন্যতম বড় আয়ের উৎস হতে যাচ্ছে ওষুধ রপ্তানি। দেশে যাতে ভেজাল ওষুধ না থাকে এবং সবাই সাশ্রয়ী দামে মানসম্পন্ন ওষুধ কিনতে পারে, সেজন্য আমরা নতুন ওষুধ নীতিমালা করতে যাচ্ছি। ফলে, দেশে অকারণে কেউ ওষুধের দাম বাড়াতে পারবে না।’

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত, কেন্দ্রীয় ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহাবুবুর রহমান, ডিবিএল ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD