মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

শিরোনাম :
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার রাষ্ট্রীয় বিমান চেয়ে পলাতক হাসিনার ফেরার আবদার হাস্যকর: চিফ প্রসিকিউটর ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান: জয় বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ সাঈদ খোকনকে আরও সাত দিনের রিমান্ডে চায় ডিবি অস্ট্রেলিয়ায় ১ লাখ ১০ হাজার কর্মী ঘাটতি, বাংলাদেশিদের বড় সুযোগ মক্কা চুক্তিতে যোগদানের কথা ভাবছে ইন্দোনেশিয়া স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী টিটন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

লক্ষ্মীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে ফারজানা আক্তার (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফারজানা একই এলাকার রিকশাচালক বাসু মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, মায়ের সঙ্গে অটোরিকশাযোগে ফারজানা লক্ষ্মীপুর শহরে যাচ্ছিল। এসময় অসাবধানতাবশত গলার ওড়না অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে ফারজানার গলায় ফাঁস লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। পরে পরিবারের লোকজন এলে তাদেরকে মরদেহ দাফন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD